Manipal Hospitals

বিশেষ বন্ধ্যাত্ব সচেতনতা ওয়েবিনার

গর্ভধারণে দীর্ঘসূত্রিতা সংক্রান্ত বিষয়ে বিশেষ সচেতনতামূলক ওয়েবিনারে (অনলাইন প্রশিক্ষণ/কর্মশালা) আপনাকে আমন্ত্রণ

গর্ভধারণে জটিলতা, সমাধান ও প্রতিকার বিষয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ভারতের অন্যতম বৃহৎ হাসপাতাল Manipal Hospitals (মণিপাল হাসপাতাল) আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ সচেতনতামূলক ওয়েবিনার, ২১ আগস্ট ২০২৬ (শুক্রবার) থেকে বিকাল ৩:০০ টা থেকে ৪:০০ টা বাংলাদেশ সময়.

বিশেষ বন্ধ্যাত্ব সচেতনতা ওয়েবিনার

ওয়েবিনারটি পরিচালনা করবেন Manipal Hospitals-এর সিনিয়র IVF ও Reproductive Medicine বিশেষজ্ঞ

এমবিবিএস, এমএস (প্রসূতিবিদ্যা), এমডি (স্ত্রীরোগবিদ্যা), এফএনবি (রিপ্রোডাক্টিভ মেডিসিন)

মানিপাল হাসপাতালের সিনিয়র আইভিএফ ও রিপ্রোডাক্টিভ মেডিসিন বিশেষজ্ঞ

এখনই রেজিস্টার করুন →
বিশেষ অফার: মাত্র ৯৯ টাকায় প্রথম ৫০ জনের রেজিস্ট্রেশন
২১ আগস্ট ২০২৬, শুক্রবারবিকাল ৩:০০ - ৪:০০ (বাংলাদেশ সময়)

বন্ধ্যাত্ব বোঝা কেন গুরুত্বপূর্ণ

গর্ভধারণে জটিলতা একজন দম্পতির জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কঠিন একটি অভিজ্ঞতা হতে পারে। তবে সঠিক তথ্য, বিশেষজ্ঞের যথাযথ পরামর্শ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক দম্পতিই নিজেদের জন্য আরও ভালো ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারেন এবং বাবা-মা হওয়ার পথে সঠিকভাবে এগিয়ে যেতে পারেন।

সন্তানধারণে সমস্যা কেন হয়, কখন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং কী ধরনের চিকিৎসা হতে পারে—এসব বিষয়ে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। IVF বা অন্য কোনো ফার্টিলিটি চিকিৎসার প্রয়োজন হলে, আগে থেকেই সঠিক তথ্য জানা থাকলে চিকিৎসার প্রতিটি ধাপ বুঝতে এবং সচেতনভাবে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।

"ভুল তথ্য, দ্বিধা বা বিভ্রান্তির কারণে আপনার বাবা-মা হওয়ার স্বপ্ন যেন বিলম্বিত না হয়।"

জানুন, বুঝুন এবং সঠিক পদক্ষেপ প্রহণ করুন।

ওয়েবিনার রেজিস্ট্রেশন ফি

৯৯ টাকাশুধুমাত্র প্রথম ৫০ জন
✔ সীমিত সিট
আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন →

আসনসংখ্যা সীমিত। একজন অভিজ্ঞ ফার্টিলিটি বিশেষজ্ঞের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য জানার এবং বাবা-মা হওয়ার পথে আরও সচেতনভাবে এগিয়ে যাওয়ার এই সুযোগটি হাতছাড়া করবেন না।

যা যা পাবেন

🩺

বিশেষজ্ঞ পরামর্শ

অভিজ্ঞ আইভিএফ ও রিপ্রোডাক্টিভ মেডিসিন বিশেষজ্ঞের কাছ থেকে শিখুন

📚

সঠিক জ্ঞান

বন্ধ্যাত্ব ও চিকিৎসার বিকল্পগুলো স্পষ্টভাবে বুঝুন

💬

সচেতন সিদ্ধান্ত

শুরু করার আগে আপনার চিকিৎসার যাত্রা ভালোভাবে বুঝুন

🤝

উপকারী সেশন

পূর্ববর্তী অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে তৈরি সেশন

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

1. কতদিন চেষ্টা করার পর গর্ভধারণে সমস্যা মনে করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত?

সাধারণত নিয়মিত চেষ্টা করার পরও এক বছর পর্যন্ত গর্ভধারণ না হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। তবে বয়স, পূর্ববর্তী চিকিৎসার ইতিহাস বা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকলে আরও আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন হতে পারে।

2. গর্ভধারণে সমস্যা কি শুধু নারীদেরই হয়?

না। গর্ভধারণে জটিলতা নারী ও পুরুষ উভয়ের কারণেই হতে পারে। নারীর ডিম্বাণু, হরমোন, জরায়ু বা ফ্যালোপিয়ান টিউবের সমস্যা যেমন ভূমিকা রাখতে পারে, তেমনি পুরুষের শুক্রাণুর সংখ্যা বা গুণগত সমস্যাও একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।

3. IVF চিকিৎসা কখন প্রয়োজন হতে পারে?

যখন স্বাভাবিক উপায়ে গর্ভধারণের সম্ভাবনা কম থাকে বা অন্যান্য চিকিৎসায় সফলতা না আসে, তখন বিশেষজ্ঞ চিকিৎসক IVF-এর পরামর্শ দিতে পারেন। তবে IVF প্রয়োজন কি না, তা নির্ধারণের জন্য সঠিক পরীক্ষা ও চিকিৎসকের মূল্যায়ন প্রয়োজন।

4. ফার্টিলিটি চিকিৎসা শুরু করার আগে কী ধরনের পরীক্ষা করা হয়?

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নারী ও পুরুষ উভয়ের বিভিন্ন পরীক্ষা করা হতে পারে। যেমন হরমোন পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম, ডিম্বাণুর অবস্থা, জরায়ুর পরীক্ষা এবং পুরুষের ক্ষেত্রে বীর্য পরীক্ষা (Semen Analysis) করা হতে পারে।

5. বয়স কি গর্ভধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?

হ্যাঁ। বয়স নারীর ফার্টিলিটির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমতে পারে, তাই প্রয়োজন হলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। একই ঘটনা পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য।

6. দীর্ঘদিন সন্তান না হওয়ার কারণে মানসিক চাপ কীভাবে মোকাবিলা করা যায়?

গর্ভধারণে বিলম্ব মানসিকভাবে চ্যালেঞ্জিং হতে পারে। সঠিক তথ্য জানা, পরিবারের সহযোগিতা নেওয়া এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে খোলামেলা আলোচনা করা মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে।

7. ফার্টিলিটি চিকিৎসা কি শুধুমাত্র নারীদের জন্য?

না। ফার্টিলিটি চিকিৎসা দম্পতি উভয়ের জন্য প্রযোজ্য। সফল চিকিৎসার জন্য নারী ও পুরুষ দুজনের স্বাস্থ্যগত বিষয় মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ।

8. IVF কি সব ক্ষেত্রে সফল হয়?

IVF-এর সফলতা বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে, যেমন বয়স, ডিম্বাণুর মান, শুক্রাণুর মান, জরায়ুর অবস্থা এবং অন্যান্য স্বাস্থ্যগত বিষয়। চিকিৎসক রোগীর পরিস্থিতি অনুযায়ী সম্ভাবনা ও চিকিৎসার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাতে পারেন।

9. অনলাইন ওয়েবিনারে অংশ নিলে কি ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ পাওয়া যাবে?

এই ওয়েবিনারের মূল উদ্দেশ্য হলো গর্ভধারণে জটিলতা ও ফার্টিলিটি চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ব্যক্তিগত চিকিৎসার জন্য অংশগ্রহণকারীরা প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।

10. কেন এই ওয়েবিনারে অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ?

সঠিক তথ্যের অভাবে অনেক দম্পতি প্রয়োজনীয় সময়ে চিকিৎসা শুরু করতে দেরি করেন। এই ওয়েবিনারের মাধ্যমে একজন অভিজ্ঞ IVF ও Reproductive Medicine বিশেষজ্ঞের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য জানা যাবে, যা বাবা-মা হওয়ার যাত্রায় সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন

ওয়েবিনারে যোগ দিতে আপনার তথ্য দিন এবং পেমেন্ট সম্পন্ন করুন

রেজিস্ট্রেশন তথ্য

টেলিকম মেম্বারশিপ (ঐচ্ছিক)

আমি ইমেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওয়েবিনারের বিবরণ পেতে সম্মত। আমি বুঝতে পারছি যে আমার তথ্য প্রাইভেসি পলিসিতে বর্ণিত হিসাবে ব্যবহার করা হবে।

আপনার পেমেন্ট SSL এনক্রিপশন দ্বারা সুরক্ষিত

আমাদের ডেডিকেটেড হেল্পলাইনে যোগাযোগ করুন

মোবাইল বা হোয়াটসঅ্যাপ:
+88 013 00 71 71 72
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন

আপনার পরিচিত এমন কারও সঙ্গে এই আমন্ত্রণটি শেয়ার করতে পারেন, যাঁর জন্য ওয়েবিনারটি উপকারী হতে পারে।